বাকৃবি ছাত্র শিবিরের সভাপতি ফখরুল ইসলাম, আবু নাছির ত্বোহা সম্পাদক
কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে ফখরুল ইসলাম ও আবু নাছির ত্বোহা।
তিনি জানান, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষ্যে গত ৫ জানুয়ারি আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ফখরুল ইসলামের নাম নবনির্বাচিত সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে তাকে শপথবাক্য পাঠ করান।
সমাপনী সেশনে কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।






আপনার মতামত লিখুন