ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হযে যায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়ানগর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।






আপনার মতামত লিখুন