খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতের অসহযোগিতা, বাংলাবান্ধায় আসছে না ভুটানের পাথর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
ভারতের অসহযোগিতা, বাংলাবান্ধায় আসছে না ভুটানের পাথর

দেশের গুরুত্বপূর্ণ চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আসছে না ভুটানের পাথর। বন্দরটিতে প্রায় ৯৫ শতাংশ পাথর আমদানি নির্ভর। মূলত ভারত ও ভুটান থেকে পাথরগুলো আমদানি হয়ে থাকে। ভারতের পর কয়েকদিন ধরে ভুটানের পাথরও আসছে না বন্দরটিতে। ভারতের ফুলবাড়ী লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আন্দোলনের কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। 

তবে অভিযোগ রয়েছে, বাংলাদেশ-ভারতের সম্পর্কের চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে ভুটান যাতে নিয়মের আওতায় এসে বাংলাদেশের কাছে পাথর রপ্তানি করতে না পারে এমন চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। অথচ ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী ফুলবাড়ী স্থলবন্দর ব্যবহারে বাংলাদেশের কাছে পণ্য রপ্তানিতে ভুটানকে কোনো অনলাইন ফি দিতে হয় না। তবে ভারতীয় ট্রাক মালিক সংগঠনের দাবি, তারা সুবিধা পোর্টালের আওতায় এলে ভুটান কেন নয়, এমন দাবিতেই তারা আন্দোলন করছে বলে জানা গেছে।
ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যাওয়ায় স্থলবন্দরে স্থবিরতা নেমে এসেছে। পাথর না আসায় একদিকে যেমন সরকারের রাজস্ব আদায় কমে গেছে পাশাপাশি বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট হাজারের বেশি শ্রমিক।

রোববার (৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বন্দরটিতে ঘুরে দেখা গেছে, স্থলবন্দরের অভ্যন্তরে পুরো ইয়ার্ড ফাঁকা। তিনদিন ধরে ভুটান থেকে পাথর না আসার কারণেই পুরো ইয়ার্ড ফাঁকা হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। এছাড়া গত বছর ১৮ নভেম্বর থেকে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে বন্দরটিতে। পাথর নির্ভর বন্দরটিতে ভারতের পাথর আসা বন্ধ থাকলেও গত কয়েক মাস ধরে ভুটানের পাথরেই চলছিল বন্দরের ব্যবসা ও শ্রমিকদের কার্যক্রম। পাথর না আসায় স্থলবন্দরের পাথরের সাইটগুলোতেও শ্রমিকের পরিমাণ কম লক্ষ্য করা গেছে।

স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, ফুলবাড়ী বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশে আসা ভুটানি ট্রাকগুলোকে স্লট বুকিংয়ের (অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) আওতায় আনতে আবার আন্দোলন শুরু করেছে সেখানকার ব্যবসায়ীরা। কিন্তু ভুটানের সঙ্গে ভারত সরকারের চুক্তি থাকায় কোনো স্লট ফি দিতে হয় না। এ কারণে ভুটানের ব্যবসায়ীরা বাংলাদেশে পাথর রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে।

এর আগেও গত ২০২৩ সালের ৫ জুলাই ফুলবাড়ী বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশে প্রবেশ করা ভুটানি ট্রাকগুলোকে স্লট বুকিংয়ের (অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) আওতায় আনতে আন্দোলনের কারণে টানা এক মাস ভুটান থেকে পাথর আমদানি বন্ধ ছিল। কারণ হিসেবে জানা গিয়েছিল বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে ভারতীয় গাড়িগুলোকে রাজ্য সরকারকে ৬ চাকার ট্রাক প্রতি ৩ হাজার এবং ১০-১২ চাকার ট্রাক প্রতি ৫ হাজার টাকা দিতে হয়। কিন্তু ভুটানের গাড়ির ক্ষেত্রে সেটি দিতে হয় না। এ কারণে ভারতের ফুলবাড়ী স্থলবন্দরে আন্দোলনে নামেন ভারতীয় ট্রাকচালকেরা।

গত ডিসেম্বরে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেছিল ৫৮০২টি ট্রাক। যার মালের ওজন ছিল ১ লাখ ৬২ হাজার ৮৪৭ টন। এর মধ্যে ভারত থেকে ২৪টি ট্রাক, ভুটান থেকে ৫৬৭৯টি ও নেপাল থেকে ৯৯টি। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে ২২৮ ও নেপালে ২২৬টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে। যার ওজন ছিল ৮৩৭৪ টন। বর্তমানে বন্দরটি দিয়ে ভারত ও নেপালে বাংলাদেশ থেকে কটন র‌্যাগস, র-জুট, প্লাস্টিক, ব্যাটারি, জুট ইয়ার্ন ও পলেস্টার পেট গ্রানুলসসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে।

এদিকে কাস্টম সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল ৬৮ কোটি ১৩ লাখ টাকা। ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৭৭ কোটি ২৩ লাখ টাকা।

স্থলবন্দরের ব্যবসায়ী রাজু বলেন, পাথর আসা বন্ধ হওয়ায় ট্রাক আসছে না। তাই একটু ব্যবসা খারাপ যাচ্ছে। একই কথা বলেন ভাতের হোটেলের মালিক শরিফুল ইসলাম। তিনি বলেন, বন্দরটি পাথর নির্ভর। পাথর এলে লোকজনের সমাগম বেড়ে যায়। আমাদের ব্যবসা হয়। এখন লোকজন কম, তাই ব্যবসা তেমন হচ্ছে না।

বাংলাবান্ধায় লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুল হক বলেন, আমাদের বাংলাবান্ধা স্থলবন্দরটি পাথরের ওপর নির্ভরশীল। এ বন্দরে অন্য সব পণ্য আমদানি-রপ্তানির তুলনায় পাথর আমদানিই হয় বেশি। গত নভেম্বর থেকে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। এখন তবে ভুটানের পাথর আমদানি বন্ধ হওয়ায় বন্দরটি পাথর নির্ভর হওয়ায় পাথর না আসায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ফুলবাড়িতে স্লট বুকিং বা অনলাইন ফি নিবন্ধন চালু করার কারণে ভুটানের রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ রাখায় কয়েক দিন ধরে পাথর আসছে না। গত নভেম্বর থেকে ভারতের পাথর আমদানিও বন্ধ রয়েছে। ভুটান সুবিধা পোর্টালের আওতায় আসলে পণ্যের দাম বেড়ে যাবে, আমাদেরকে বেশি মূল্যে পাথর আমদানি করতে হবে। এ কারণে ভুটান পাথর রপ্তানি আপাদত বন্ধ রাখার কথা জানিয়েছেন তারা। স্থলবন্দরে পাথর না আসার কারণে কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের শ্রমিকরাও। আশা করছি সমস্যা সমাধান হবে শীঘ্রই। এ নিয়ে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপ গত শনিবার মিটিংও করেছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বলেন, ফুলবাড়ী বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভুটানের গাড়ি সুবিধা পোর্টালের আওতায় আনার কারণে ভুটান এক্সপোর্ট অ্যাসোসিয়েশন মাল লোডিং বন্ধ রাখার সিদ্ধান্ত মৌখিকভাবে জানিয়েছে। তাছাড়া বেশ কিছুদিন ধরে ভারতের পাথর আমদানি  বন্ধ রয়েছে। এ নিয়ে আমরা গত শনিবার (৪ জানুয়ারি) স্থলবন্দরের কনফারেন্স রুমে আলোচনা সভা ডেকে ছিলাম। সভায় ভ্যাট ও এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেখব।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ফুলবাড়িতে স্লট বুকিং বা অনলাইন ফি নিবন্ধন চালু করার কারণে ভুটানের রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরটি পাথর আমদানি নির্ভর হওয়ায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তবে বন্দর দিয়ে সীমিত পরিসরে রপ্তানি স্বাভাবিক রয়েছে।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন