বাংলাদেশীদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান
বাংলাদেশি পর্যটকদের ভুটান ভ্রমণে ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ২০০ ডলার ছিল। এতে ভ্রমণ ফি কমলো । আজ সোমবার (৩ জুন) ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন নীতি করেছে, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ মার্কিন ডলার দিতে হবে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান। নতুন ফি ২ জুন থেকে কার্যকর করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।






আপনার মতামত লিখুন