সরকারি ব্যাংকে ১৫৫৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট ১ হাজার ৫৫৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পদসংখ্যা: ১, ৫৫৪ টি (সোনালী ব্যাংক পিএলসিতে ৪২২, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৯০, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২৬, কর্মসংস্থান ব্যাংকে ২৪, বেসিক ব্যাংক পিএলসিতে ২০, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১৯ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫ জন)।
বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি : অফেরতযোগ্য ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে Prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময়:৩০ জানুয়ারি ২০২৫






আপনার মতামত লিখুন