খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফিরে দেখা ২০২৪

বিশ্ববাজারে কমছে জ্বালানী তেলের চাহিদা, দাম নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ
বিশ্ববাজারে কমছে জ্বালানী তেলের চাহিদা, দাম নিম্নমুখী

ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে ৭৪ দশমিক ৪৬ ডলারে নেমে এসেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে ৭১ দশমিক ৪৮ ডলারে নেমে এসেছে। তবে সামগ্রিকভাবে চলতি বছর ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ফিউচার্সের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে এ তথ্য জানান হয়েছে।

এদিকে ডিসেম্বরে এ নিয়ে টানা তিন মাস চীনের উৎপাদন খাতের সম্প্রসারণ হয়েছে, যদিও তার গতি বেশ কম। সরকারি জরিপে এ চিত্র উঠে এসেছে। এতে বোঝা যাচ্ছে, অর্থনীতি চাঙা করতে চীন সরকার যে প্রণোদনা দিচ্ছে, তাতে কাজ হচ্ছে।
চীন সরকার ২০২৫ সালে রেকর্ড পরিমাণ বা ৪১১ বিলিয়ন বা ৪১ হাজার ১০০ কোটি ডলারের ট্রেজারি বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে। আশা করা হচ্ছে, এতে চীনের অর্থনীতির পালে আরও হাওয়া লাগবে।

সংবাদে বলা হয়েছে, সামগ্রিকভাবে বিশ্ববাজারে তেলের চাহিদা তেমন একটা বাড়বে না বলেই মনে করা হচ্ছে। এর ফলে তেলের দাম নিম্নমুখী। যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত কমছে; গত সপ্তাহেও মজুত কমেছে ৩ মিলিয়ন ব্যারেল বা ৩০ লাখ ব্যারেল।

বছরের শেষ দিনে আজ মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে বলা হয়েছে, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত হ্রাসের হার ছিল ধারণার চেয়েও বেশি। ছুটির মৌসুমে মানুষের চলাফেরা বেড়ে যাওয়ায় তেলের চাহিদা বেড়েছে, সে কারণে দাম বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালে জ্বালানি তেলের দাম তেমন একটা বাড়বে না বলে মনে করে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান। অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগামী বছর আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। প্রতিবেদনে তারা বলেছে, আগামী বছর তেলের দাম প্রতি ব্যারেল ৬০ ডলারে নেমে আসতে পারে।

জেপি মরগ্যান মনে করছে, আগামী এক বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠানামা করতে পারে। প্রতিবেদনে জ্বালানি তেলের বাজারে বিদ্যমান অস্থিরতার জন্য পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হয়েছে। আরও বলা হয়েছে, এই উত্তেজনা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিশালী অর্থনীতির জন্য ক্ষতিকর। তারা এই পরিস্থিতির রাশ টেনে ধরার চেষ্টা করবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি