খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সংস্কার দৃশ্যমান হলে পুঁজিবাজার স্বাভাবিক হবেঃ অর্থউপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৯ পূর্বাহ্ণ
সংস্কার দৃশ্যমান হলে পুঁজিবাজার স্বাভাবিক হবেঃ অর্থউপদেষ্টা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) একটি প্রতিনিধি দল অর্থউপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সথে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করছেনে। নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে বলে এসময় তিনি মন্তব্য করেছেন।

ডিএসইর জন সংযোগ কর্মকর্তা মো: শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ডিএসই চেয়ারম‍্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে ৮ সদস‍্যের একটি প্রতিনিধিদল অর্থউপদেষ্টার সাথে তাঁর অফিসে সৌজন‍্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল এসময় পুঁজিবাজারের সংস্কারে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন‍্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রতিনিধিদল বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন।

এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরন এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়। অর্থ উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছে এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছে।

প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএ’র পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব‍্যক্ত করেন যে নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো: শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও এবং ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি