৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে একমি ল্যাবরেটরিজ
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩-২০২৪ আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
কোম্পানীর চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডঃ জাবিলুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, মিসেস সাবরিনা জুনেদ-পরিচালক, ফাহিম সিনহা-পরিচালক, দাস দেবা প্রসাদ-স্বতন্ত্র পরিচালক, এহসান উল ফাত্তাহ- স্বতন্ত্র পরিচালক, কাজী ছানাউল হক স্বতন্ত্র পরিচালক, মোঃ আবুল হোসেন মনোনীত পরিচালক, মোঃ হাসিবুর রহমান- অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কম্পায়েন্স, কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ- নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), মোঃ আরশাদুল কবির, এফসিএ, জি এম ফাইন্যান্স এন্ড একাউন্টস, এবং মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, এফসিএস- কোম্পানী সচিব, সভায় উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা যোগ দান করেন।






আপনার মতামত লিখুন