বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি
বিজয় দিবসের অনুষ্ঠান ২০২৪
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করেন তিনি।
এ সময় মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন