খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মিখাইল কাভেলাশভিলি; ফুটবলার থেকে প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
মিখাইল কাভেলাশভিলি; ফুটবলার থেকে প্রেসিডেন্ট

মিখাইল কাভেলাশভিলিকে জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। তিনি ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার ছিরেন। ক্ষমতাসীন জোটের এই সদস্য ইউরোপীয় ইউনিয়নের বিরোধী এবং রাশিয়াপন্থী মনোভাবের জন্য পরিচিত বলে জানা গেছে।

দেশটির সংসদে কাভেলাশভিলির প্রেসিডেন্ট প্রার্থিতা ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন সমর্থন করেছেন। ৫৩ বছর বয়সী এই প্রার্থীই একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন।

রাজনীতিবিদ হওয়ার আগে কাভেলাশভিলি একজন ফুটবলার হিসাবে সফল ক্যারিয়ার পার করে এসেছেন। তিনি ম্যানচেস্টার সিটি, দিনামো তিবিলিসি, স্পার্তাক ভ্লাদিকাকজ এবং বাসেল এবং জুরিখের গ্রাসহোপার্সসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারে মোট ১৬৬ গোল করেছেন তিনি। জর্জিয়ার জাতীয় দলের হয়ে ৪৬টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন এই স্ট্রাইকার।

জর্জিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্র। সেখানে নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক।

এদিকে কাভেলাশভিলি নির্বাচিত হওয়ার পর জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে বিক্ষোভকারীদের রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো সমাবেশ করতে দেখা যায়।

সদ্য সাবেক প্রেসিডেন্ট জোরাবিচভিলি এই সপ্তাহের শুরুতে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে বলেছিলেন, সোমবার আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি প্রাসাদ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। তিনি বলেন, যখন নির্বাচনের মাধ্যমে বৈধভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন আমি সানন্দে আমার আসনটি তার কাছে ছেড়ে দেব।

২০২২ সালের গ্রীষ্মে নবগঠিত পিপলস পার্টিতে যোগ দেওয়ার আগে কাভেলাশভিলি জর্জিয়ান ড্রিমের সদস্য ছিলেন। বর্তমানে পার্লামেন্টে আটটি আসন পাওয়া দলটি ক্ষমতাসীন জোটের শরীক।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি