খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেড় হাজার ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ
দেড় হাজার ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন!

প্রায় দেড় হাজারের মতো ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন। সেসব ইউপিতে দাপ্তরিক কাজে কার্যত স্থবিরতা চলছে। নতুন করে সবাইকে অপসারণ করলে নাগরিক সেবায় আরও বেশি স্থবিরতা দেখা দেবে। তা ছাড়া ঢালাওভাবে অপসারণের পক্ষে নন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে প্রায় দেড় হাজার ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন। এদের মধ্যে কেউ-কেউ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেসব ইউপিতে সংশ্লিষ্টদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলেও কাজের গতি ফেরেনি।

সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যানদের একটা বড় অংশ পালিয়ে বেড়াচ্ছেন। সেখানে সবাইকে অপসারণ করা হলে সেবা পেতে নাগরিকদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হবে। সেজন্যই ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে চায় বর্তমান সরকার।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর শপথ গ্রহণ করা অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশন, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। বরখাস্ত করা হয়েছে পৌর মেয়রদেরও। বাকি শুধু ইউপি চেয়ারম্যানরা।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহল থেকে তাদেরকে অপসারণ করার দাবি জানানো হয়েছে। বিএনপি মনে করে, প্রহসনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদকে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না।

স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা বলেন, দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেগুলোতে জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ নানা জরুরি কাজ হয়। কোনো পরিকল্পনা ছাড়া ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে বা চেয়ারম্যানদের অপসারণ করলে এসব সেবায় স্থবিরতা দেখা দেবে।

তিনি আরও বলেন, প্রায় দেড় হাজারের মতো ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসছেন না। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন। কেউ হত্যা মামলায় কারাগারে রয়েছেন। সেসব ইউপিতে ইউএনও বা অন্য কাউকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলেও দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন করে সবাইকে অপসারণ করলে এ স্থবিরতা আরও বাড়বে। সেজন্য এ বিষয়ে ভেবে-চিন্তে পরিকল্পনামাফিক সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগের এ কর্মকর্তা আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া যাবে। আর প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারদের (ভূমি) এই দায়িত্ব দেওয়া যাবে। বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকেরা এই দায়িত্ব দিতে পারবেন।

গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার আইন অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন। প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যে কোনো জটিলতা পরিলক্ষিত হলে আইন প্রয়োগ করে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রে তার অধীন কর্মকর্তা, যেমন- উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন পরিষদগুলোকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখবেন।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (ইউনিয়ন পরিষদ অধিশাখা) মোহাম্মদ ফজলে আজিম বলেন, যেসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই সেসব জায়গায় ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তারা সে অনুযায়ী কাজ করছেন।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদও ঢালাওভাবে অপসারণের পক্ষে নন। তিনি বলেন, অপরাধ না করলে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ঢালাওভাবে কেন অপসারণ করা হবে? যারা অপরাধ করেছে, তাদের বিচার করুন। কিন্তু একসঙ্গে সবাইকে অপসারণ করা ঠিক হবে না। অপরিকল্পিতভাবে সবাইকে অপসারণ করলে নাগরিকসেবায় বাড়বে ভোগান্তি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি