খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইজতেমা মাঠ নিয়ে উত্তেজনা, সেনাবাহিনীর টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ
ইজতেমা মাঠ নিয়ে উত্তেজনা, সেনাবাহিনীর টহল জোরদার

বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়েরপন্থী মুসল্লিদের কয়েক হাজার সদস্য অবস্থান করছে। অন্যদিকে তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনে অবস্থান নিয়েছে আরও কয়েক হাজার মুসল্লি। বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের পাঁচজন মুরুব্বি আহত হন। এ ঘটনায় জুবায়েরপন্থীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।  বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আজ বিকেলে এই মামলার প্রতিবাদে জুবায়েরপন্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, ‘গতকালের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত হয়েছেন এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে শিহাব উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই প্রকাশ করা সম্ভব নয়।’

অন্যদিকে, শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, ‘সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ বাদ জুমা বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হবে।’

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘সাদপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বিশ্ব ইজতেমার মাঠ ও এর আশপাশে পুলিশ, র‍্যাব, এপিবিএন এবং সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি