খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিনিয়োগকারীদের ১০ শতাংশ মুনাফা দিবে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
বিনিয়োগকারীদের ১০ শতাংশ মুনাফা দিবে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) হাইব্রিড প্ল্যাটফর্মে দ্যা কিং অব চিটাগাং-এ এবং অনলাইনে লাইভ ওয়েবকাস্টে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক  এ এইচ এম হাবিব উল্লাহ, পরিচালকবৃন্দ   মোঃ আলী মরতুজা,  মোঃ এমরানুল হক, মিসেস জোবেদা খানম শাফী, মোহাম্মদ মহসিন সাকি এবং  নুরে হাবিব নোমান, স্বতন্ত্র পরিচালক  ইঞ্জিনিয়ার আ ফ ম ইসহাক ও  ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজবাহুর রহমান, কোম্পানির নির্বাহী পরিচালক ও চীফ অডিটর  আহমদুল হক হাসান , এক্সটার্ণাল অডিটর মোসার্স কেএম হাসান এন্ড কোং এর প্রতিনিধি  মোঃ আমিরুল ইসলাম এফ. সি. এ , প্রধান হিসাব কর্মকর্তা  মোহাম্মদ আবু তালেব। উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব  খাজা মঈন উদ্দিন হোসেন উক্ত সভা সঞ্চালনা করেন এবং তিনি সভার আলোচ্যসূচী সমূহ উপস্থাপনের পাশাপাশি আলোচ্যসূচী সমূহের উপর প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।

উক্ত হাইব্রিড প্রোগ্রামে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ এজিএম লিংকে প্রবেশের মাধ্যমে সভা শুরুর ২৪ ঘন্টা পূর্ব থেকে সভা চলাকালীন সময় পর্যন্ত কোম্পানির সার্বিক বিষয়ে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত পেশ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচী সমূহের অনুমোদন করেন। উক্ত বার্ষিক সাধারণ সভায়  শেয়ারহোল্ডারবৃন্দের জন্য ১০% নগদ লভ্যাংশ এর ব্যাপারে কোম্পানির পরিচালকমণ্ডলীর  প্রস্তাব অনুমোদনের মাধ্যমে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভার অন্যান্য আলোচ্যসূচী সমূহ অনুমোদিত হয় ।

শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মতামতের ভিত্তিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক  এ এইচ এম হাবিব উল্ল্যাহ তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরিশেষে কোম্পানির চেয়ারম্যান  শামসুল আলম শামীম জ¦ালানী মন্ত্রনালয়, , বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ সরকারের দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সকল শেয়ারহোল্ডারদের সুস্বাস্থ্য , দীর্ঘায়ু  ও কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি