খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিটি ব্যাংকে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে আইএফসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ণ
সিটি ব্যাংকে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে আইএফসি

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) সিটি ব্যাংক পিএলসিতে ৫০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করছে। এ উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের এসএমই শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে পুনরুজ্জীবিত ও জোরদারকরণে সহায়তা করতে এই অর্থ কাজে লাগবে।

আইএফসি’র এই বিনিয়োগের মাধ্যমে সিটি ব্যাংক এসএমই খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ করে নতুন ঋণ প্রদান করতে পারবে। বিশেষ করে তাদের, যারা আমদানি ও রপ্তানি বাণিজ্যে যুক্ত। এই অংশীদারিত্ব আর্থিক খাতে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছে যখন মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক বাধাসমূহের জন্য সাশ্রয়ী উপায়ে ঋণ নেওয়া বেশ কষ্টসাধ্য বিষয় হিসেবে উপনীত হয়েছে। এসএমই অর্থায়নকে শক্তিশালীকরণের মধ্য দিয়ে বিবিধ কর্মপ্রক্রিয়া টিকে থাকবে ও গতিশীল হবে, কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতির মূল খাতসমূহও বিস্তৃত পর্যায়ে সহায়তা পাবে।

আইএফসি রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক মি. অ্যালেন ফরলেমু বলেন, “বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষুদ্র ব্যবসা অপরিহার্য। এদের উৎসাহ প্রদানের মাধ্যমে আমরা সকলের অর্থনৈতিক অংশগ্রহণ উন্নত করা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সমর্থন করা এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করায় অবদান রাখি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আইএফসি’র বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার জন্য এক দশকব্যাপী অটুট প্রতিশ্রুতির ভিত্তিতে, আইএফসি এসএমই অর্থায়ন বাড়ানোর জন্য ২০১৪ সাল থেকে স্থানীয় ব্যাংকগুলোতে ৭৬৫ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি