খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অর্ধযুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
অর্ধযুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

প্রায় অর্ধযুগ পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেওয়া আমন্ত্রণে বিকেল ৩টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন তিনি।

জানা গেছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ড হওয়ার পর ২০২০ সালে নির্বাহী আদেশ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে শর্ত ছিল তিনি রাজনীতি করতে পারবেন না এবং বিদেশে যেতে পারবেন না।

সে অনুযায়ী ২০২০ সাল থেকে চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি খালেদা জিয়াকে।

তবে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেন। এরপর ৭ আগস্ট নয়াপল্টন বিএনপির সমাবেশে রেকর্ডেড বক্তব্য রাখেন খালেদা জিয়া।

২০২০ সাল থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাজ্য হয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার কথা রয়েছে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি