খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

১২৩ টি কোম্পানি নিয়ে সিএসইর শরিয়াহ্ ইনডেক্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ
১২৩ টি কোম্পানি নিয়ে সিএসইর শরিয়াহ্ ইনডেক্স

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে কোনো কোম্পানীকে যুক্ত করা হয়নি এবং পূর্বের ৩টি কেম্পানীকে বাদ দেওয়া হয়েছে। মোট ১২৩ টি কোম্পানীকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এটি আগামী ২৫ নভেম্বর থেকে কার্যকরী হবে।

বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বাদ যাওয়া (৩) কোম্পানীগুলো হলো- হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি: রিজেন্ট ট্যাক্সটাইল মিলস লিমিটেড এবং রতনপুর স্টিলরি-রোলিং মিলস লিমিটেড ।
চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্স এ অন্তর্ভুক্ত ১২৩ কোম্পানীসমূহ হলো, আমরা নেটওয়াকস লিঃ, আমরা টেকনোলজিস লিঃ, একমি পেস্টিসাইডস লিমিটেড এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লি:, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমান কটন ফাইব্রাস লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লি., বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃ, বারাকা পাওয়ার লিমিটেড, বাটা ও কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ পিএলসি, বিডিকম অনলাইন লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বিচ হ্যাচারি লি:, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড, বার্জার পেইন্টস্ বাংলাদেশ লি:, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লি; সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্ লিঃ, কলারটেক ইন্ডাসট্রিজলি,, ড্যাফোডিল কম্পিউটারস্ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লি., ডোরিন পাওয়ার জেনা রেশসনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং লিমিটেড ইস্টাণ ক্যাবলস লিমিটেড ই-জেনারেশন পিএলসি, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি পিএলসি, ফার কেমিক্যাল ইন্ডাজট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ, ফাইন ফুডস লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং ফুন্ডস্ লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড গ্লোবাল হ্যাভি ক্যামিকালস পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গ্রামীনফোন লিমিটেড, হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ লিমিটেড, হামিদ ফ্যাব্রিক্স লিমিটেড, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) লি:, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ পিএলসি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশলিমিটেড, ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লি:, জেএমআই হসপিটালরিকুইজিটমানুফেকচারিং লিঃ, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডি কেলডিভাইসেসলি., কে এন্ডকিউ (বাংলাদেশ) লি., কেডিএস এক্সেসরিজলিমিটেড খান ব্রাদারসপিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কো. লি, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড লিগেসি ফুটওয়ার লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড লুব-রেফ (বাংলাদেশ) লি., এম.এল. ডাইং লি., মালেক স্পিনিং মিলস্ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, মুন্নু সিরামিক্ ইন্ডাস্ট্রিজ লি., মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড, নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লি., ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসলি, কাশেমইন্ডাস্ট্রিজলিমিটেড, আরএকে সিরামিকস্ (বিডি) লিঃ, রহিমা ফুডকর্পোরেশনলিঃ, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, রবি আক্সিয়াটা পিএলসি, সাইহাম টেক্সটাইলস্ মিলস লিঃ, স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ লি:, সমতা লেদার কমপ্লেক্স লি, শমরিতা হস্পিটাল লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজিবাজার পাওয়ার কো: লি:, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড, সিলকো ফামাসিউটিক্যালস্ লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজলি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লি., স্যোশাল ইসলামী ব্যাংক পিঞনসি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, সামিট এলায়েন্স পোট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিং, দি ডাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং কোম্পানি লিঃ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি, কো. লি., ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড কোম্পানি লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি., ডিএফএস থ্রেডডাইং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজলি, ইয়াকিন পলিমার লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন