খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চীনের সিআইআইই এক্সপোতে ওয়ালটন পণ্যে ব্যাপক আগ্রহ ক্রেতা-দশর্কদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
চীনের সিআইআইই এক্সপোতে ওয়ালটন পণ্যে ব্যাপক আগ্রহ ক্রেতা-দশর্কদের

ওয়ালটন পণ্য বিশ্বব্যাপী সমাদৃত। সাম্প্রতিক সময়ে চীনে মেলায় অংশ নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন। তারই ধারাবাহিকতায় এবার চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)’ এর ৭ম আসর অংশ নিচ্ছে ওয়ালটন। এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

এক্সপোতে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ের সক্ষমতা ইত্যাদি বিষয় বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা ‘ সিআইআইই’ চীনের সাংহাইতে ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। মেলায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মতো এই এক্সপোতে অংশ নিয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, সিআইআইই মেলায় অংশ গ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধন তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রসংশা কুড়িয়েছে ওয়ালটন। সিআইআইই এক্সপোতেও এর ব্যতিক্রম হবে না।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি চতুর্থবারের মতো চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রফতানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নেয় ওয়ালটন। এতে ওয়ালটন ব্যাপক সাফল্য পেয়েছে, সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি