প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সম্পন্ন
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) ১১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মটরে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার। অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আরও অংশ নেন পরিচালনা পর্ষদের সদস্যরা, শরীয়াহ কাউন্সিলের সদস্যরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম ও প্রধান পরামর্শক রহিম উদ্-দ্দৌলা চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।






আপনার মতামত লিখুন