খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ক্যাপিটাল গেইন ট্যাক্স ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টার নিকট ডিবিএ’র কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
ক্যাপিটাল গেইন ট্যাক্স ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টার নিকট ডিবিএ’র কৃতজ্ঞতা

অনেক দিন পরে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কিছুটা সুখবর পেল। অর্জিত মূলধনী মুনাফার উপড় কর হার হ্রাস করেছে অর্থ মন্ত্রণালয়। করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ সোমবার (৪ নভেম্বর) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অর্থ উপদেষ্টাকে এই অভিনন্দন জানান।

ডিবিএ প্রেসিডেন্ট বলেন, বাজারের দীর্ঘ মন্দা কাটিয়ে তারল্য প্রবাহ বৃদ্ধি করে বাজারকে বিনিয়োগসমৃদ্ধ করতে মূলধনী মুনাফার উপর কর ছাড়ের বিষয়টি খুবই প্রয়োজন ছিল। এ বিষয়ে মূলধনী মুনাফার উপর বিদ্যমান কর প্রত্যাহার চেয়ে আমরা ইতিমধ্যে অর্থ উপদেষ্টার নিকট সুপারিশ করেছিলাম। অর্থ উপদেষ্টা আমাদের সুপারিশ সুবিবেচনা করে মূলধনী মুনাফার (Capital Gain Tax) ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় আমরা ডিবিএর পক্ষ থেকে তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, এই কর ছাড়ের মাধ্যমে পুঁজিবাজারের প্রতি তাঁর সদিচ্ছা ও আন্তরিকতার প্রতিফলন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে দেশী বিদেশী বিনিয়োগকারীর আগমন ঘটে পুঁজিবাজার বিনিয়োগ সমৃদ্ধ হবে।

সাইফুল উল্লেখ করেন, আমরা লক্ষ করেছি যে, পুঁজিবাজারের প্রতি মাননীয় অর্থ উপদেষ্টার বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা আশা করি, তিনি আমাদের বাকী সুপারিশগুলো সুবিবেচনা করবেন এবং প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে সুসংগঠিত ও শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলবেন।

সাইফুল মূলধনী মুনাফার উপর কর হার হ্রাসে কার্যকর ভূমিকা পালনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর চেয়ারম্যান মমিনুল ইসলামসহ সকল গণমাধ্যম কর্মীদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে পুঁজিবাজারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের দেয়া সুপারিশগুলো সুবিবচনায় নিয়ে একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। আশা করছি, বর্তমান সরকার ও নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক উদ্যোগে আমরা খুব শিগগির বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব একটি পুঁজিবাজার দেখতে পাবো।

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অতীতের ন্যায় ভবিষতেও সরকার, বিএসইসি, এনবিআর, ডিএসইসহ গণমাধ্যমের সাথে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিচ্ছি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি