ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত চমেকের ৭৫ শিক্ষার্থী বহিস্কার
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ ২ বছর আর সর্বনিম্ন ৬ মাসের বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও।
সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বহিষ্কার আদেশে সই করেন।
মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, বহিষ্কার তালিকায় ১৭ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। তালিকায় এক নম্বরে থাকা এমবিবিএস ৫৯ ব্যাচের মুশফিকুন ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু সার্জারির বিভাগের মেডিকেল অফিসার।
এ ছাড়া ১১ জনকে শিক্ষার্থী ও অভিভাবকের মুচলেকায় অব্যাহতি দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন