খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসলামী অর্থনীতি বিকাশে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ: কামালুদ্দিন জাফরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ
ইসলামী অর্থনীতি বিকাশে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ: কামালুদ্দিন জাফরী

ইসলামী অর্থনীতি বিকাশে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এমন মন্তব্য করেছেন সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী।

শনিবার (১২ অক্টোবর) কক্সবাজারে প্রতিষ্ঠানটির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান

এসময় কামালুদ্দিন জাফরী বলেন, লাইফ বীমার মূল কথা হলো দাওয়া (কমিউনিকেশন); একজনকে আহবান করা। ইসলামী অর্থনীতির জন্য মানুষকে আহবান করা। বীমা কোম্পানিতে মুসলিম-অমুসলিম সবার জন্য কাজ করা হয়। এতে একদিকে অর্থনীতির কল্যাণে কাজ করা হয় এবং অন্যদিকে দাওয়ার কাজ করা হয়। কারণ, অমুসলিমরাও জানবে-বুঝবে, কেন এটা ইসলাম হলো। ইসলামী বীমার মাধ্যমে মানুষকে ইসলামী অর্থনীতির দিকে আহবান করা হয়।

তিনি বলেন, এই কোম্পানির মুখ্য নির্বাহী একজন যোগ্য লোক। তার জ্ঞান, নির্বাহী ক্ষমতা এবং অর্গানাইজিং ক্যাপাসিটি– সব কিছু মিলিয়ে তিনি জেনিথ ইসলামী লাইফকে এগিয়ে নিচ্ছেন।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, বাংলাদেশের জনসাধারণের দোরগোড়ায় বীমা সুবিধা পৌঁছে দেয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। দ্রুত বীমা দাবি পরিশোধ ও সর্বোচ্চ সেবা দিয়ে কোম্পানিটি গ্রাহক ও বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।

এস এম নুরুজ্জামান বলেন, দেশের বীমা খাতে জেনিথ ইসলামী লাইফ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি অন্যতম লাইফ বীমা কোম্পানি। যার বিনিয়োগ দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে কোম্পানির গ্রাহক সংখ্যা ৬৫ হাজার এবং বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৭ কোটি টাকা। ২০২৫ সালের দাবি পরিশোধ করার পর বিনিয়োগের এই পরিমাণ দাঁড়াবে প্রায় ৬০ কোটি টাকা।

তিনি জানান, একক বীমায় কোম্পানির শুরু থেকে এখন পর্যন্ত ১৯৭ গ্রাহকের মৃত্যুদাবির মাধ্যমে ২ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৪১ টাকা পরিশোধ করা হয়েছে। গ্রুপ বীমায় ৫৩ গ্রাহকের মৃত্যুদাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকা। স্বাস্থ্য বীমায় ২ হাজার ৩০৯ গ্রাহকের দাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ৫২২ টাকা।

এছাড়াও ২৫০ এর অধিক গ্রাহকের মেয়াদোত্তর দাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ২ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৪৬০ টাকা। ৪ হাজার ৬৭২ গ্রাহককে এসবি’র মাধ্যমে পরিশোধ করা হয়েছে ১৮ কোটি ৫ লাখ ৬২ হাজার ৪৭৩ টাকা। সমর্পণমূল্য বাবদ ১৯৪ গ্রাহককে ৪৭ লাখ ৭২ হাজার ৩০০ টাকা এবং কোম্পানির ৭৩ কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য বীমা দাবি বাবদ পরিশোধ করা হয়েছে ১৪ লাখ ৮০ হাজার ৪২৪ টাকা। কোম্পানির ৭ হাজার ৬৫৯ গ্রাহককে দাবি বাবদ ২৬ কোটি ২৭ লাখ টাকার ১ হাজার ২৯৬ টাকা পরিশোধ করেছে। এই মুহূর্তে কোন প্রকার দাবি পেন্ডিং নাই বলেন উল্লেখ করেন তিনি।

বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান কাজী মো. মোরতুজা আলী, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান কাজী ওয়ালী উদ্দীন ফয়সাল, বিজ্ঞ আইনজীবি ও শরীয়াহ বোর্ড সদস্য সাইয়্যেদ জারীর জাফরী এবং অ্যাকচুয়ারি বাংলাদেশ লিমিটেডের সিইও আহমেদ ইমরান লস্কর।

বার্ষিক সম্মেলনে সারাদেশ থেকে বাছাইকৃত কোম্পানির ৮ শতাধিক ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

সম্মেলনে গ্রাহকদের মৃত্যুদাবি, মেয়াদোত্তর ও স্বাস্থ্য বীমা দাবির চেক বিতরণ, প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি