খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এডভেন্ট ফার্মায় অনিয়মের পাহাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
এডভেন্ট ফার্মায় অনিয়মের পাহাড়

এডভেন্ট ফার্মা লিমিটেড দেশে বিদ্যমান শ্রম আইন সঠিকভাবে পালন করছে না। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মচারীরা প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এভাবে নানা অনিয়মে জড়িয়ে পড়েছে কোম্পানিটি। কেম্পানিটি পুঁজিবাজারে তালিকাভূক্ত।

কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষক এই মতামত দিয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এডভেন্ট ফার্মা এখনো কর্মচারীদের জন্য প্রভিডেন্ড ফান্ড গঠন করেনি। পাশাপাশি কর্মচারীদের জন্য প্রতিষ্ঠানটিতে নেই কোন গ্রাচুইটি বা ক্ষতিপূরণ সুবিধা। এমনকি এ উদ্যেশে কোন বিধানও করা হয়নি।

প্রতিষ্ঠানটি বেশ কিছু কেনাকাটা ও ব্যয়ের ক্ষেত্রে ব্যাংক লেনদেন করেনি। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংক লেনদেনের পরিবর্তে নগদ টাকায় লেনদেন করা হয়েছে। এক্ষেত্রে এডভেন্ট ফার্মা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ নির্দেশিকা লঙ্ঘন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬৮ লাখ ১১ হাজার ৯১২ টাকা লভ্যাংশ দেয়ার কথা ছিলো। যার মধ্যে ৭ লাখ ৫১ হাজার ৫১৩ টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) হস্তান্তরযোগ্য।

তবে অডিটরস রিপোর্টে আরও উঠে এসেছে, প্রদেয় বকেয়া ব্যালেন্স লভ্যাংশের সাথে কোম্পানির সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের ব্যালেন্সে ঘাটতি পাওয়া গেছে। কোম্পানিটির ব্যাংক হিসাবে ব্যালেন্স ছিলো ১ লাখ ৬৮ হাজার ৭২৮ টাকা। যা দিয়ে লভ্যাংশের অর্থ পরিশোধ সম্ভব ছিলো না।

পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, যারা সত্যিকার অর্থে পুঁজিবাজারে বিনিয়োগ করে তারা অবশ্যই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে। ভালো বিনিয়োগকারীরা জেনেশুনে বিনিয়োগ করে। লোভে পড়ে কারো কথায় হুট করে বিনিয়োগ করা ঠিক না। যেসব কোম্পানিতে নানা অনিয়ম রয়েছে, সেখানে ভালো বিনিয়োগকারীরা কখনোই বিনিয়োগ করে না।

এসব বিষয়ে জানতে এডভেন্ট ফার্মার কোম্পানি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে ডিএসইর ওয়েবসাইটে দেওয়া কোম্পানি সচিব দেলোয়ার হোসেনের নাম্বার বন্ধ পাওয়া যায়। এরপর কোম্পানিটির ওয়েবসাইটে দেওয়া নাম্বারে যোগাযোগ করা হলে, ‘এক ব্যক্তি বলে এটি কোনো কোম্পানির নাম্বার না। যদি কোনো ওয়েবসাইটে এ নাম্বার দেয়া হয় তাহলে ভুলে দেওয়া হয়েছে।’

এদিকে বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত এক মাসে এডভেন্ট ফার্মার শেয়ার দর কমেছে ৫ টাকা ৪০ পয়সা। এক মাস আগে ওষুধ খাতের এ কোম্পানিটির শেয়ার দর ছিলো ২৩ টাকা ৫০ পয়সা। গতকাল বুধবার (৯ অক্টোবর) লেনদেন শেষে শেয়ার দার দাঁড়িয়েছে ১৮ টাকা ১০ পয়সা।

২০১৮ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি এখন ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি নগদ লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বেশ কৃপণতা দেখিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, ২০১৮ সাল ও ২০১৯ সালে ২ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে এডভেন্ট ফার্মা। এরপর এক বছর বিরতি দিয়ে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে প্রতিবছর ২ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ ২ শতাংশের উপরে কখনোই বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তবে এসব বছরগুলোতে বোনাস লভ্যাংশও দিয়েছে কোম্পানিটি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি