খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তারবিহীন ব্রডব্যান্ড সেবা দিবে গ্রামীণ ফোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১১:১৫ অপরাহ্ণ
তারবিহীন ব্রডব্যান্ড সেবা দিবে গ্রামীণ ফোন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন (জিপি) পিএলসি দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বা ওয়াইফাই সংযোগের মতো দেশের প্রথম গতি-ভিত্তিক সীমাহীন ‘জিপিএফআই’ ইন্টারনেট প্যাক চালু করবে। মোবাইল অপারেটর গ্রামীণফোন দেশে প্রথম ‘জিপেএফআই আনলিমিটেড’ নামে এ সেবা চালু করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গ্রামীণফোনের কর্মকর্তারা ‘জিপেএফআই আনলিমিটেড’ পণ্যের মোড়ক উন্মোচন করার কথা রয়েছে।

প্রাথমিকভাবে প্যাকগুলি ব্যবহারকারীদের বিভিন্ন গতির বিকল্প থেকে পছন্দ মতো বেছে নিতে পারবে। ভিন্নধর্মী প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিএফআই’ ২৬৯ টাকায় ৭ দিনের ১০এমবিপিএস ও ৮৯৯ টাকায় ১০ এমবিপিএস ৩০ দিনের জন্য নিতে পারবে এবং ৯৯৮ টাকায় ১৫ এমবিপিএস ৩০ দিনের জন্য দিবে গ্রামীণফোন।

এছাড়া গ্রাহকরা জিপিএফআই ১০০০, ১৩০০ ও ১৯০০ টাকায় মাসিক আনলিমিটেড প্যাক নিতে পারবে। জিপিএফআই ৪০০০ টাকায় আনলিমিটেড এবং ৭৫০০ টাকার আনলিমিটেড প্রো প্যাকেজ নিতে পারবে গ্রামীণের সাধারণ গ্রাহকরা।

জিপিএফআই আনলিমিটেড সেবা নিতে হলে গ্রাহককে প্রথমে লিংকে গিয়ে সেবার জন্য আবেদন করতে হবে। এরপর গ্রাহকের ঠিকানার নিকটস্থ কাস্টমারকেয়ার সেন্টার থেকে আবেদনকারী গ্রাহকের বাসা দেখে আসা হবে। সেখানকার নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে জিপিফাই সেবা দেওয়া হবে।

গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকরা চাইলে যেকোনো সময় গ্রাহকদের পছন্দমতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে। এছাড়া প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে জিপিফাই সংযোগ নিতে পারবেন গ্রাহকরা।

জিপিএফআই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি, স্মার্ট ফোন সিসিটিভিসহ ১০ থেকে ৩২টি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি