খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দুই দিনেই পুঁজিবাজার থেকে ১১ হাজার কোটি টাকা হাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
দুই দিনেই পুঁজিবাজার থেকে ১১ হাজার কোটি টাকা হাওয়া

সপ্তাহের প্রথম দুই কার্যদিব্সেই বাজার থেকে হাওয়া হয়ে গেছে প্রায় ১১ হাজার কোটি টাকার মূলধন। এ নিয়ে গত দুই মাসে বাজার ৪২ হাজার ৫২৬ কোটি ৭২ লাখ টাকার মূলধন হারিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনা করে দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ অক্টোবর) এক দিনেই ডিএসই ৫ হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকার মূলধন হারিয়েছে। আগেরদিন বাজার মূলধন কমেছিল ৫ হাজার ৪৮৫ কোটি ২৯ লাখ টাকা।

টানা দর পতনে বিনিয়োগকারী ও মধ্যবর্তী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও হতাশা বাড়ছে। পতিত আওয়ামীলীগ সরকারের আমলে ২০১০ সালের ধস ও পরবর্তী ১৪ বছরের নিম্নমুখী ধারায় পুঁজিবাজারের সব শ্রেণীর বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত। এমন অবস্থায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামীলীগের দুঃশাসনের অবসান ঘটলে বিনিয়োগকারীরা নতুন আশায় বুক বেঁধেছিলেন। তারা আশা করেছিলেন, অনেক রক্তের বিনিময়ে পাওয়া নতুন পরিবেশে পুঁজিবাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে। কিন্তু ঘটছে তার উল্টো।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়। সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর বাজারে বড় ধরনের সংস্কারের ঘোষণা দেন। পাশাপাশি আওয়ামী সরকারের ১৫ বছরে পুঁজিবাজারে সংঘটিত বড় ধরনের অনিয়ম-দুর্নীতি ও লুটতরাজের নিবিড় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়। বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা এই ঘোষণাকে স্বাগত জানান। তাদের আশা ছিল, লুটেরাদের বিচারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, বাজারে স্বাভাবিক গতি সঞ্চারের পরিবেশ সৃষ্টিতে মনোযোগ দেবে কমিশন। কিন্তু কমিশনের গত দুই মাসের কার্যক্রমে বিনিয়োগকারীরা মনে করছেন, কমিশন সংস্কারে মনোযোগী হলেও বাজারে স্থিতিশীলতা ফেরানোর বিষয়টি একেবারেই উপেক্ষিত। এছাড়া কমিশনের কিছু সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হওয়ায় সেগুলোও আস্থাহীনতা বাড়িয়েছে। এরসঙ্গে ব্যাংক আমানতের উচ্চ সুদ হার এবং একটি গোষ্ঠির ষড়যন্ত্রের প্রভাবও আছে বাজারে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগই নেয়নি বর্তমান কমিশন। এর পনিবার্য পরিনতি হচ্ছে টানা দর পতন।

সোমবার অসংখ্য বিনিয়োগকারী অর্থসূচকে ফোন করে বাজারে নিয়ে তাদের উদ্বেগ ও আতঙ্কের কথা জানিয়েছেন। একইসঙ্গে তারা বর্তমান কমিশনের প্রতি তাদের হতাশা ও ক্ষোভের কথা তুলে ধরেছেন। তাদের অভিযোগ, কমিশন সংস্কারের ব্যাপারে যতটা আগ্রহী, বাজারে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে তার ছিটেফোঁটা মনোযোগও নেই তাদের। এ কারণে বাজারে এভাবে দর পতন হচ্ছে। আর তারা (বিনিয়োগকারী) দিন দিন তাদের পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হওয়ার দিকে যাচ্ছেন। তাদের বক্তব্য, সংস্কারের জন্য কিছু পেইন হতে পারে। কিন্তু সব পেইন শুধু বিনিয়োগকারীদের কেন-এমন প্রশ্ন তাদের। তাই সংস্কারের পাশাপাশি বাজারের বিষয়টিও বিবেচনায় রাখার দাবি জানিয়েছেন তারা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি