খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চার বছরেই শীর্ষে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
চার বছরেই শীর্ষে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) অঙ্গপ্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) সম্প্রতি এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বিগত বছরগুলোতে সাফল্যের সাথে সেবা দিয়ে আসছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ফলে অর্জন করেছে বেশ কিছু পুরস্কার। কিছুদিন আগেও ইউসিবিআইএল ফিন্যান্স এশিয়া এবং ইউরোমানি থেকে ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এবং প্রথমবারের মতো ‘বাংলাদেশের সেরা সিকিউরিটিজ হাউজ’ এর সম্মাননা অর্জন করেছে বলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (০৬ অক্টোবর) পাঠানো এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকারেজ, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এবং অন্যান্য পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউসিবিআইএল নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।

এছাড়াও, ইউসিবিআইএল গত চার বছরে আরও বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে ২০২৩ সালে এশিয়ামানি’র মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা এবং ২০২৩ ও ২০২৪ সালে ফিন্যান্স এশিয়া ও ইউরোমানি কর্তৃক ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অন্যতম। এসব স্বীকৃতি দেশের বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানটির সুদৃঢ় অবস্থানের প্রতিফলন।

এই অসামান্য অর্জন ও প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ৬ অক্টোবর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধন কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান; এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর। এছাড়াও, ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি এর কার্যক্রম শুরুর মাত্র চার বছরের মধ্যেই ৩৬০ ডিগ্রি ইনভেস্টমেন্ট ব্যাংকিং পরিষেবা প্রদানের মাধ্যমে এর সক্ষমতার স্বাক্ষর রেখেছে। এই পরিষেবার মধ্যে রয়েছে – বন্ডের মাধ্যমে অর্থায়ন, আইপিও, রাইটস অফারিংস, সিন্ডিকেটেড লোন, অধিগ্রহণ ও একীভূতকরণ এবং কর্পোরেট পরামর্শ সেবা। ইউসিবিআইএলের দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা গ্রাহকদের প্রয়োজনে উদ্ভাবনী এবং কার্যকর সমাধান প্রদান করতে বদ্ধপরিকর।

এই স্বল্প সময়ে এমন অর্জন নিঃসন্দেহে একটি বড় মাইলফলক। সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং গ্রাহকদের আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে ইউসিবিআইএল নিরলস কাজ করে যাবে। বিনিয়োগ ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানটি এর শীর্ষস্থানীয় অবস্থান বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এই প্রতিষ্ঠানের অবদান অব্যাহত থাকবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি