খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

লংকাবাংলার কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ
লংকাবাংলার কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএস গ্রুপ) এবং মাস্টারকার্ডের সহযোগিতায় একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে । এসটিএস গ্রুপের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশেষ সুবিধা প্রদানকারী এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে যা এসটিএস এডুকেশন গ্রূপের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি), ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এবং এসটিএস ক্যাপিটাল-এর জন্য কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য প্রযোজ্য হবে।

সম্প্রতি ঢাকার গুলশানে এসটিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ক্যাম্পাসে কার্ড উন্মোচন ও একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লংকাবাংলা এসটিএস কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম কার্ডমেম্বাররা ক্রেডিট কার্ডটি দুই বছরের বার্ষিক ফি মওকুফ এবং ন্যূনতম ১২টি লেনদেনের ক্ষেত্রে তৃতীয় বছর থেকে বার্ষিক ফি মওকুফ-এর সুবিধা পাবেন। কার্ডমেম্বাররা ১০ লক্ষ্ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট উপভোগ করতে পারবেন। অভিভাবকরা এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডটি ব্যবহার করে একাডেমিক ফি প্রদান করতে পারবেন এবং সুবিধাজনক ইন্টারেস্টে ইএমআই সুবিধা পাবেন।

এছাড়াও, কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম মাস্টারকার্ডের মাধ্যমে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, আনলিমিটেড মিট এবং গ্রিট সেবা; ১৩০০ টিরও বেশি মার্চেন্ট পয়েন্টে ডিসকাউন্ট এবং ৯০০ টিরও বেশি ইজিপে মার্চেন্ট পার্টনারে ০ শতাংশ ইন্টারেস্টে কেনাকাটার সুবিধা পাচ্ছেন। কার্ডমেম্বাররা ৩টি পর্যন্ত ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড উপভোগ করবেন। এই কো-ব্র্যান্ডেড কার্ডটি স্পেশাল ট্রাভেল বেনিফিট, রিওয়ার্ড পয়েন্ট, ২৪/৭ কল সেন্টার সুবিধার মাধ্যমে এসটিএস গ্রুপের অধীনে প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকদের আর্থিক সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠানে উপস্থিত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর হুমায়রা আজম বলেন, “এসটিএস গ্রুপের সাথে এই কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। এই কো-ব্র্যান্ডেড কার্ড এসটিএস গ্রুপের কর্মকর্তা, শিক্ষক এবং অভিভাবকদেরকে প্রতিষ্ঠানের শিক্ষার সাথে সম্পর্কিত আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনাকে আরও সহজতর করার জন্য সুবিধা প্রদান করবে”

কো-ব্র্যান্ডেড কার্ডের বিষয়ে, এসটিএস ক্যাপিটাল লিমিটেডের সিইও মানাস সিং বলেন, “লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের এসটিএস গ্রূপের অভ্যন্তরীণ আর্থিক পরিষেবাগুলিকে আরো উন্নত করতে চাই। কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডটি আমাদের এডুকেশন গ্রূপের জন্য বিশেষভাবে উপযোগী বিভিন্ন সুবিধা প্রদান করবে”।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “মাস্টারকার্ড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এবং এসটিএস গ্রুপের জন্য নতুন কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ডটি চালু করতে পেরে আনন্দিত যার মাধ্যমে কার্ডহোল্ডারগণ ট্রাভেল ও লাইফস্টাইল বেনিফিট পাবেন । কার্ডটি এসটিএস গ্রূপের জন্য দীর্ঘমেয়াদী পার্টনারশিপ এবং আর্থিক সুবিধা নিশ্চিত করবে। এই কো-ব্র্যান্ডেড কার্ডটি বাংলাদেশের কমিউনিটির মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে মাস্টারকার্ডের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

এসটিএস গ্রুপের পক্ষে এসটিএস ক্যাপিটাল লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা এস এম রহমাতুল মুজিব, এফসিএ, ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্তঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পক্ষে হেড অফ রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব অপারেশনস এ.কে.এম. কামরুজ্জামান, হেড অফ কার্ডস (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিকুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশ এর ম্যানেজার জুবায়ের হোসেনসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি