খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পুঁজিবাজার ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন বিনিয়োগকারীগণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
পুঁজিবাজার ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন বিনিয়োগকারীগণ

ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় এখন ১৪ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদ গুনতে হচ্ছে বিনিয়োগকারীদের। এর ফলে আগে যারা মার্জিন ঋণ নিয়েছেন তাদেরকেও বেশি সুদের বোঝা বহন করতে হচ্ছে।উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর প্রভাবে পুঁজিবাজারে যারা মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করতেন, তাদের ব্যয় বেড়ে গেছে। এর ফলে পুঁজিবাজার ছেড়ে ব্যাংক মুখী হচ্ছেন বিনিয়োগকারীরা।

সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ব্রোকার, ডিলাররা বিনিয়োগকারীদের মার্জিন ঋণ দিয়ে থাকে। আর এসব যায়গা থেকে ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেন তারা।

জানা গেছে, মার্জিন লোন দেওয়া অধিকাংশ প্রতিষ্ঠান সুদহার সমন্বয় করে। অর্থাৎ কয়েক মাস আগে কম সুদে ঋণ দিলেও, এখন সুদহার বেড়ে যাওয়ায় তা বাড়তি সুদে সন্বয় করা হচ্ছে।

নাম প্রকাশে অনিশ্চুক একটি স্টক ব্রোকারের শীর্ষ এক কর্মকর্তা বলেন, সুদের হার বেড়ে যাওয়ায় মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করা বিনিয়োগকারীদের ঝুঁকি অনেক বেড়ে গেছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলো মার্জিন ঋণে ১৪ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে মার্জিন লোন নিয়োগ ইনভেস্ট করলে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই ভালো কোনো সুযোগ থাকলে মার্জিন লোনের অর্থ দিয়ে স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা উচিত বলে তিনি মনে করছেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫০ শতাংশে উন্নীত করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। তে ব্যাংকঋণের সুদের হার বেড়েছে। যার কারণে বেড়েছে মার্জিন ঋণের সুদও।

নীতি সুদহার বৃদ্ধির অর্থ হলো, ব্যাংকগুলোকে অতিরিক্ত সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ করতে হবে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেয়, তার সুদহারও বাড়ে। নীতি সুদহার বেশি হলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে নিরুৎসাহিত হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুদহার বৃদ্ধি করা হবে। এটি বাড়িয়েছে সাড়ে এগারো শতাংশ পর্যন্ত করা হতে পারে।

আরেক স্টক ব্রোকারের উর্ধ্বতন এক কর্মকর্তা অর্থসূচককে বলেন, ঋণের সুদহার যত বৃদ্ধি পাবে, মার্জিন নিয়ে ইনভেস্ট করা বিনিয়োগকারীদের ঝুঁকি ততো বাড়বে। তাই পোর্টফোলিও ভালো অবস্থায় না থাকলে এই মুহুর্তে মার্জিন নিয়ে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

গত এক দশক আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করেন সোহাগ আহমেদ। বর্তমানে তাঁর মার্জিন ঋণের বিনিয়োগ রয়েছে ৬ লাখ টাকা। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটের কারনে অধিকাংশ শেয়ারের দাম কমেছে। ফলে তিনি শেয়ার বিক্রি করেনি, এতে বিনিয়োগ থেকে আসেনি ক্যাপিটাল গেইন বা মুনাফ।

সোহাগ আহমেদ অর্থসূচককে বলেন, লভ্যাংশ থেকে প্রাপ্ত আয় দিয়েও মার্জিনের সুদ পরিশোধ হবে না। ফলে পকেট থেকে মার্চেন্ট ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে তাঁকে।

সোহাগের মতো এমন হাজারো মার্জিন ঋণের বিনিয়োগকারীরা এখন সমস্যায় পড়েছেন। একদিকে সুদের হার বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পুঁজিবাজারে আশানুরুপ উন্নতি হচ্ছে না। দিন দিন অধিকাংশ কোম্পানির শেয়র দর কমছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে দ্রুত সুদের হার বাড়ানো, পুঁজিবাজারে দীর্ঘদিন সুশাসনের অভাব, ভালো প্রতিষ্ঠানের সংখ্যা কম ও অর্থনৈতিক সংকটের কারণে পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে দরপতন অব্যাহ রয়েছে। পাশাপাশি ব্যাংক আমানতে সুদের হার বেশি পাওয়ায় অনেক বিনিয়োগকারী পুঁজিবাজার ছাড়ছেন।

সুদ হারের পাশাপাশি ব্যাংক খাতের তারল্য সংকটের প্রভাবও পড়ছে পুঁজিবাজারে। এবিষয়ে আইসিবির চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ অর্থসূচককে বলেন, তারল্য সংকটের কারণে তালিকাভুক্ত ব্যাংকগুলো ২০০ কোটি টাকার শেয়ার কিনতে পারেনি। আস্থা সংকটের কারণে পুঁজিবাজারও তারল্য সংকটে ভুগছে। পুঁজিবাজারে এখন যে নিম্নমুখী অবস্থা তার অন্যতম কারণ বিশ্বব্যাপী সুদের হার বেড়ে যাওয়া, ব্যাংকিং খাতে তারল্য সংকটের প্রভাব।

তিনি আরও বলেন, পুঁজিবাজার থেকে লোপাট হওয়া অর্থও দেশের বাইরে চলে গেছে। শেয়ার কারসাজি করে একেকটা কোম্পানির শেয়ার দর যেখানে উঠানো হয়েছিলো তা অনেক নিচে নেমে এসেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি