প্রথম টেস্ট
বাংলাদেশ-ভারত দুদলই লড়ছে সমান তালে
ভারতের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেয়ার পর লম্বা সময় ধরে টিকে ছিল রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি। অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করা এই জুটি গতকাল বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। অবশেষে সেই জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। এরপর আকাশ দীপ ও অশ্বিনকেও দ্রুত ফিরিয়েছেন এই পেসার। তাতে টাইগার শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে।
৯১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান।
নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশ দীপ।
টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, কিন্তু দূরত্ব পাননি। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি। তাতে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ।






আপনার মতামত লিখুন