প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ-ভারত দুদলই লড়ছে সমান তালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেয়ার পর লম্বা সময় ধরে টিকে ছিল রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি। অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করা এই জুটি গতকাল বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। অবশেষে সেই জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। এরপর আকাশ দীপ ও অশ্বিনকেও দ্রুত ফিরিয়েছেন এই পেসার। তাতে টাইগার শিবিরে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে।

৯১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৭৪ রান।

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আর ৪ রান যোগ করতেই জাদেজাকে হারায় তারা। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন এই পেসার। সেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশ দীপ।

টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, কিন্তু দূরত্ব পাননি। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি। তাতে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা