খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অপ্রচলিত পণ্য রপ্তানিতে বছরে আয় ২ বিলিয়ন ডলার!

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ণ
অপ্রচলিত পণ্য রপ্তানিতে বছরে আয় ২ বিলিয়ন ডলার!

বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য বিশ্বের ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে। এশিয়া, মধ্যপ্রাচ্য-আফ্রিকার পর বাংলাদেশি খাদ্যপণ্য এখন ইউরোপেও যাচ্ছে। ভবিষ্যতে এর পরিসর আরও বড় হবে। ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে। এসব দেশে পণ্যগুলোর চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে এ খাত দেশের নতুন রপ্তানি খাত হিসেবে আশা দেখাচ্ছে। তবে, কিছু চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে এখনই দুই বিলিয়ন ডলার আয় করা সম্ভব– বলছেন এ খাতের ব্যবসায়ীরা।

বিশ্বে খাদ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বব্যাংকের একটি পরিসংখ্যান অনুযায়ী, কৃষিপণ্য রপ্তানির বাজার চার ট্রিলিয়ন ডলার। ভেরিফায়েড (যাচাইকৃত) মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ছিল ১৪৩.৫১ বিলিয়ন মার্কিন ডলার। বার্ষিক ৬.৬ শতাংশ প্রবৃদ্ধিতে ২০২৮ সাল নাগাদ এ বাজার হবে ২৩৫.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে রয়েছে বেভারেজ, ডেইরি, মিট অ্যান্ড পোল্ট্রি, বেকারি, স্ন্যাকস, কনফেকশনারি পণ্য। এসব পণ্যের সবচেয়ে বড় ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশগুলো এ বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করে রেখেছে। বাংলাদেশের চেয়ে আয়তনে ছোট নেদারল্যান্ডের কৃষিপণ্যের রপ্তানি ১০০ বিলিয়ন ডলারের বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশকে এত দূর যেতে হলে সঠিকভাবে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে থাইল্যান্ড কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে অনেক এগিয়ে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দেশটির তৃতীয় বৃহৎ খাত। দেশটির মোট জিডিপির শতকরা ২৩ শতাংশ আসে এ খাত থেকে। প্রতি বছর কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে থাইল্যান্ড ৩৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। বাংলাদেশে কৃষিপণ্যের মাত্র ১ শতাংশ প্রক্রিয়াজাত হয়। অন্যদিকে, ভিয়েতনামের ৫ শতাংশ, চীনে ৩৮, ফিলিপাইনে ৩১, আমেরিকায় ৭০, থাইল্যান্ডে ৮১ ও মালয়েশিয়ায় ৮৪ শতাংশ কৃষিপণ্য প্রক্রিয়াজাত হয়।

বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১২ শতাংশ এবং প্রক্রিয়াজাত খাদ্য খাতের অবদান ১.৭ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অভাবে বাংলাদেশে প্রতি বছর মোট উৎপাদনের ৩০ শতাংশ ফসল নষ্ট হয়। পণ্য উৎপাদনের সব পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন করতে পারলে এ অপচয় রোধ করা সম্ভব।

জানা যায়, এক যুগ আগেও ড্রাই ফুড বা শুকনা খাদ্যপণ্য রপ্তানি করেছে হাতেগোনা কয়েকটি শিল্পগ্রুপ। প্রাণ-আরএফএল, স্কয়ার, এসিআই ফুডসসহ কয়েকটি শিল্পগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল এ বাজার। কিন্তু বৈশ্বিক বাজারে গত কয়েক বছরে রপ্তানিতে যুক্ত হয়েছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান এতদিন দেশের বাজারে খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। এখন দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিতেও নজর দিয়েছে তারা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী, প্রায় ৬৩ ধরনের মৌলিক কৃষি প্রক্রিয়াজাত পণ্যসহ প্রায় ৭০০ ধরনের কৃষিপণ্য রপ্তানি করে বাংলাদেশ। দেশে প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত প্রায় ১০০০ প্রতিষ্ঠান। এর মধ্যে রপ্তানির সঙ্গে জড়িত প্রায় ২৫০ প্রতিষ্ঠান। বড় ও মাঝারি প্রতিষ্ঠান আছে ২০টি। এ খাতে কর্মসংস্থান প্রায় পাঁচ লাখ মানুষের। কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশের উৎপাদন খাতে প্রায় ৮ শতাংশ অবদান রাখে।

কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে বেশি রপ্তানি হয় রুটি, বিস্কুট, ঝালমুড়ি, চানাচুর জাতীয় শুকনা খাবার; সস, জেলি, আলুপুরি, পাঁপড়, নুডলস, ফলের রস (জুস), বিভিন্ন ধরনের মসলা ও আচার, পানীয় এবং জ্যাম-জেলি, চিপসসহ বিভিন্ন সুগার কনফেকশনারি পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, দেশের শীর্ষ পাঁচ রপ্তানি খাতের একটি কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। ২০২০-২১ অর্থবছরে প্রথমবারের মতো এ খাত এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার রপ্তানি আয়ের মাইলফলক অতিক্রম করে। ওই বছর এ খাতের রপ্তানি আয় ছিল ১০২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। পরের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে এ খাতে রপ্তানি আয় ছিল ১১৬ কোটি ২২ লাখ ডলার। যদিও ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি ২৭ শতাংশ কমে ৮৩ কোটি ডলারে নেমেছে।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল ৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। ২০১৯-২০ অর্থবছরে আয় করে ৯০ কোটি ৯০ লাখ ডলার।

প্রক্রিয়াজাত পণ্যের কাঁচামালের দাম বেশি। যে কারণে আটা, ময়দা, তেল, চিনির মতো পণ্যগুলোর মাধ্যমে তৈরি হিমায়িত খাবারের খরচ বেড়েছে। অন্যদিকে রয়েছে ডলার সংকট। এ কারণে চলতি বছর কাঁচামাল আমদানি ব্যাহত হয়েছে। পণ্যের ব্যয় বেড়েছে, এলসি খোলা ও নিষ্পত্তিতে দেখা দিয়েছে জটিলতা। পাশাপাশি দেশ থেকে সুগন্ধি চালের রপ্তানি বন্ধ থাকায় এর বাজার হারানো, পাশাপাশি সুগন্ধি চালের কারণে অন্য পণ্যের রপ্তানি আদেশও কমেছে। এসব সমস্যা দূর করতে পারলে রপ্তানিতে নতুন খাত যুক্ত হবে এই আশা করাই যায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি