বিএসইসি ছেড়ে যাওয়ার জন্য তিন মাস সময় পেলেন তারিকুজ্জামান
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এ টি এম তারিকুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন মাস সময় দিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
চলতি বছরের ৮মে আওয়ামী লীগ সরকার এ টি এম তারিকুজ্জামানকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়। কমিশনে নিয়োগের আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক।






আপনার মতামত লিখুন