খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আর্জেন্টিনা-ব্রাজিল দুই দল-ই হেরেছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ
আর্জেন্টিনা-ব্রাজিল দুই দল-ই হেরেছে

চার ঘণ্টা আগে কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। এবার প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে হেরেছে ব্রাজিলও। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলিয়ানদের হার ১-০ ব্যবধানে। অপরদিকে আর্জেন্টিনা হেরেছে ২-১ গোলে। এই হারে ১২ ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেলো মেসিদের।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের গত শনিবার ইকুয়েডরকে হারিয়ে জয়ে ফিরেছিল ব্রাজিল। এদিকে এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার দুটো গোলই এসেছে ডেডবল থেকে। প্রথমে কর্ণার থেকে ওয়ান টু ওয়ান শেষ হামেস রদ্রিগেজের ক্রস। আর সেখান থেকে ইয়েরসন মোসকেরার হেডে গোল। আর দ্বিতীয়টা হামেস রদ্রিগেজের পেনাল্টি। স্পটকিক থেকে আর্জেন্টিনা ভুগেছে কোপা আমেরিকাতেও।

ম্যাচের ২৫ মিনিটে ইয়ারসন মোসকুইরার গোলে প্রথম লিড নেয় কলম্বিয়া। ৪৮ মিনিটে সেই শোধ করে আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ। ৬০ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনার জাল কাঁপান জেমস রড্রিগেজ। এই গোল আর শোধ করতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর সে কি উদযাপন কলম্বিয়ার! যেন প্রতিশোধ নেওয়ার আনন্দে ভাসছিল পুরো দল। গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদেরও সেটি উল্লাস, বাধ ভাঙা আনন্দ।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য হার হজম করা ছিল দারুণ কষ্টের। কারণ, এই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন প্রিয় তারকা মেসি। কোপার ফাইনালের সেই ইনজুরির পর থেকে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি এই আর্জেন্টাইন। এবার দর্শক-সমর্থকদের সঙ্গে বসে নিজের দলকে প্রতিশোধের শিকারও হতো দেখলেন মেসি।

অবশ্য তুলনামূলক অবস্থানের বিচারে ব্রাজিলকেই বেশি ছন্নছাড়া মনে হবে। প্যারাগুয়ের মাঠে বলের ৭১ শতাংশ দখলে ছিল ব্রাজিলের। তাতেও কোনো কাজ হলো না। যেন প্রতিপক্ষের জালই খুঁজে পাচ্ছিলেন না ব্রাজিলের ফ্লপ খেলোয়াড়রা। ম্যাচের ২০ মিনিটে হজম করা গোল ৯৬ মিনিট পর্যন্ত খেলেও শোধ করতে পারেনি ব্রাজিল। অবশেষে হার নিয়েই বিদায় নিলো অতিথি দলটি।

২০ মিনিটে প্যারাগুয়ের হয়ে গোলটি করেন দিয়াগো গোমেজ। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ব্রাজিলের জালে বল জমা করেন তিনি। বাছাইপর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে ব্রাজিল। একটি ড্র, বাকি ৪টিতে হেরেছে ডরিভালের দল।

এই ম্যাচের পর লাতিনের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা। ৮ ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন ১৮ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে উরুগুয়ে। ব্রাজিল নেমে গিয়েছে ইকুয়েডরের নিচে। সেলেসাওদের অবস্থান পাঁচে। ৮ ম্যাচ থেকে তাদের অর্জন ১০ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডোর। এই অঞ্চল থেকে সেরা ৬টি দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি