সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেফতার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন ডিবির কর্মকর্তারা।






আপনার মতামত লিখুন