ফেনীতে উদ্ধারকাজে গিয়ে পানিতে ডুবে সেচ্ছাসেবক নিহত
ফেনীতে বন্যার্তদের উদ্ধার কাজে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা সাগরের মরদেহ বাড়ি আনা হয়নি।
নিহত সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন ব্যাপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছে। তবে তার মরদেহ এখনও বাড়ি আনা হয়নি। মরদেহ আনতে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।






আপনার মতামত লিখুন