খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পুলিশবাহিনী নিয়ে নাগরিক ভাবনা

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ
পুলিশবাহিনী নিয়ে নাগরিক ভাবনা

পুলিশঃ দেশের এই বাহিনীটার উপর মানুষ প্রচণ্ড বিক্ষুব্ধ। সেই ক্ষোভ হতেই আজকের এই বিস্ফোরণ।

এবার থামেনঃ পুলিশের কর্মবিরতির কারণেই এখন দেশের অধিকাংশ বিপণীকেন্দ্র গুলো বন্ধ। এর মানে কী? নিশ্চই নিরাপত্তা হীনতা।

মাথাঠাণ্ডা করুনঃ মাঠপর্যায়ের অধিকাংশ পুলিশ উচ্চপর্যায় অফিসারদের হুকুমের গোলাম। গোলাম!
গোলাম শব্দটা কেমন যেনো লাগতেছে। হ্যাঁ ভাইয়া। লাগলেও কিছু করার নেই।

এরা সাধারণ পরিবার হতে অনেক টাকা ঘুষের মাধ্যমে চাকরিটা পেয়ে থাকে। যেকারণে তাদেরকে একপ্রকার আধুনিক দাসের মতোই চাকরি জীবনটা পার করতে হয়। এদের বেশিরভাগেরই না আছে রাজনৈতিক অভিলাষ, না আছে পারিবারিক আর্থিক স্বচ্ছলতা। অগত্যা নিরুপায়।

দেখলেনতোঃ মূল হুকুমদাতা ও তার কাছাকাছি যারা তারা কিন্তু কেউ ক্ষোভের আগুনে আঙ্গার হয়নি। হলো কারা? মাঠপর্যায় থাকা পুলিশ সদস্যরা। ক্ষতি হলো আমাদের টাকায় গড়া স্থাপনা ও যন্ত্রপাতি।

কেনো হলোঃ প্রতিটা বিপ্লবের পরে এরকমটা বহু দেশেই হয়েছে। এটা নির্যাতিত নিপীড়িত নাগরিকদের বহিঃপ্রকাশ। তবে এরকমটা যেনো পর্যায়ক্রমে চলতে না থাকে। যদি চলতেই থাকে তাহলে বিপর্যস্ত প্রশাসনের কারণে, আমরাই আবার বেশি ক্ষতিগ্রস্ত হব।

প্রতিকারঃ পুলিশ বিভাগ যেনো রাষ্ট্রের শাসক দ্বারা আধুনিক দাসে পরিণত হতে না পারে,সেই জন্য সবার আগে নাগরিক সমাজের সচেতনতা প্রয়োজন। ঘুষ,স্বজনপ্রীতি থেকে পুলিশ সদস্য মনোনীত হবার পন্থা সমূলে উৎপাটন করে ফেলতে হবে।
তাদের নৈতিকতা উন্নয়নে কাউন্সিলিং সহ বিভিন্ন দুর্বল বিষয়গুলো খুঁজে বের করে, জরুরী ভিত্তিতে সমাধান করার মাঝেই নিহিত রয়েছে জননিরাপত্তা ও দেশের উন্নয়ন।

মনে রাখতে হবেঃ পুলিশ বাহিনীর উপর বিক্ষুব্ধচিত্ত নাগরিক সমাজের মানসিকতা পরিহার করতে হলে, শাসকগণকে নিরেপেক্ষ তদন্তের মাধ্যমে মূল হুকুমদাতাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নির্যাতিত জনগণকেও ধৈর্যশীল হতে হবে।

চলুন এবার আগের মতোই পরিচিত পুলিশ সদস্যদের সঙ্গে সেলফি তুলে, ফেসবুকে পোস্ট করে ভাইভাই হয়ে যাই।

ভাইভাই! ভাই হয়ে যাবার সুযোগে আপনারা পুলিশ বাহিনীও আবার আগের রুপে যেনো ফিরে আসতে না হয়,সেদিককার ব্যপারগুলো আপনাদেরকেই খেয়াল রাখতে হবে। আর যেনো আপনাদেরকে শাসকদের হুকুমের দাসের মত বিবেক বিবর্জিত কর্মকান্ড কিংবা নাগরিকদের ন্যায্য অধিকারের বিপরীতে দাঁড় না হতে হয়। দেশের জনগণের বিরুদ্ধে হানাদের মত ভূমিকা পালন করতে না হয়। দেখলেনতো এই দেশের মানুষ ন্যায্য অধিকার আদায়ের জন্য কীভাবে অকাতরে জীবন বিলিয়ে দিতে জানে। সুতরাং সাবধান। অনুরোধ শব্দটা ব্যাবহার না করে সাবধান লিখলাম কারণ, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী।

আহবান জানাই নাগরিকদের প্রতি, আর নয় পুলিশ সদস্য ও থানা ভবনে আক্রমণ। উনারা আমাদেরই বাংলাদেশি। আমার আপনার ভাই। সেই সঙ্গে তীব্রভাবে নিন্দা জানাই যমুনা টেলিভিশন এর বার্তা অনুযায়ী, ভারতীয় ৮০ হাজার নাগরিকের পুলিশবাহিনীতে কর্মস্থল হওয়ার জন্য। অনতিবিলম্বে তাদের প্রত্যাহারের দাবি জানাই। এই দাবি বাংলাদেশি নাগরিক পুলিশ সদস্যদেরও প্রধান এজেন্ডা হওয়া অতিব জরুরী।

লেখকঃ জাভেদ হাকিম, লেখক ও ট্রাভেলার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি