খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পতনে তলানীতে বেক্সিমকো গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
পতনে তলানীতে বেক্সিমকো গ্রুপ

গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুমুল গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। একই সঙ্গে পালিয়ে যান তার শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান। এ ঘটনার প্রভাব পড়েছে সালমান এফ রহমানের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোর শেয়ারের দামে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উল্লম্ফন ঘটেছে। বেড়েছেন লেনদেনের পরিমাণ। কিন্তু এমন চাঙ্গা দিনেও  সালমান এফ রহমানের নিয়ন্ত্রণাধীন প্রতিটি কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে এসব কোম্পানির শেয়ারের কেনাবেচাও ছিল নামমাত্র।

তিনি দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি বেক্সিমকো গ্রুপের কর্ণধার। এই গ্রুপের তিনটি কোম্পানি তালিকাভুক্ত আছে। কোম্পানিগুলো হচ্ছে-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকস। বেক্সিমকোর ইস্যু করা ইসলামী শরীয়াহসম্মত বন্ড বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তেনা পুঁজিবাজারে তালিকাভুক্ত। অন্যদিকে সালমান এফ রহমান তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

মঙ্গলবার সরকার পরিবর্তন পরবর্তী প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৭ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে মাত্র ৬০টি কোম্পানির দাম। এদিন বাজারে ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও সালমান এফ রহমানের সঙ্গে সম্পর্কিত সিকিউরিটিজগুলোর শেয়ারের দামে ছিল নেতিবাচক অবস্থা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যানে দেখা যায়, আজ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ২ দশমিক ৯৫ শতাংশ কমে ১০২ টাকা ১০ পয়সায় নেমেছে। বিদ্যমান সার্কিটব্রেকার অনুসারে, একদিনে কোনো কোম্পানির শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমতে পারবে না। সে হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দরপতন সার্কিটব্রেকার স্পর্শ করেছে।

এদিন শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির দাম ৯০ পয়সা কমেছে ৩০ টাকা ৪০ পয়সা হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে বেক্সিমকো সুকুকের দাম ২ দশমিক ৭৬ শতাংশ কমে ৭০ টাকা ৫০ পয়সা নেমেছে।

তবে এদিন ফ্লোরপ্রাইসে আটকে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দামে কোনো পরিবর্তন আসেনি। ফ্লোরপ্রাইস থাকায় শেয়ারটির দাম কমার সুযোগ নেই।

আজ এসব কোম্পানির শেয়ার ও বন্ডের ইউনিটের কেনাবেচার পরিমাণও ছিল নামেমাত্র।

অন্যদিকে মঙ্গলবার ডিএসইতে আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ২৫ শতাংশ কমে ৮ টাকা ৭০ পয়সায় নেমেছে।

বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর ব্যবসায় রাজনৈতিক পটপরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়তে পারে-এমন আশংকা করছেন। বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক। এছাড়া বেক্সিমকো গ্রুপের কর্ণধারদের ওপর বিনিয়োগকারীদের আস্থাও অনেক কম। তারা তাদের প্রয়োজন অনুসারে কোম্পানির পারফরম্যান্স দেখিয়ে থাকেন বলে মনে করেন বেশিরভাগ বিনিয়োগকারী। সরকার পরির্ব্তনের কারণে বাস্তবে কোম্পানিগুলোর ব্যবসা যতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তারচেয়ে বেশি ক্ষতি দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ঠকানোর চেষ্টা করা হতে পারে বলে আশংকা তাদের। এসবেরই প্রভাব ছিল আজ কোম্পানিগুলোর শেয়ারের দামে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি