খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নয়া দিল্লিতে শেখ হাসিনা, যাবেন লন্ডনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
নয়া দিল্লিতে শেখ হাসিনা, যাবেন লন্ডনে

প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের উদ্দেশ্যে বিমানবাহিনীর বিশেষ বিমানে করে ভারতে গেছেন শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেন তিনি।

হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ৭৬ বছর বয়সী পাঁচবারের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। সরকারি চাকরিতে কোটা নিয়ে সহিংস বিক্ষোভে তিন শতাধিক মানুষের মৃত্যুর পর ক্ষমতা থেকে বিদায় নেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাত দিয়ে শেখ হাসিনার পরবর্তী গন্তব্যের বিষয়ে বলেছে, শেখ হাসিনা আরও পরে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বলে ধারণা করা হচ্ছে; যেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।

ভারতেরই আরেক বার্তা সংস্থা এএনআই বলেছে, শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক বিমান ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ ও ১-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের কাছে পার্ক করে রাখা হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন। তবে শেখ হাসিনার সঙ্গে মোদির দেখা হবে কি না সে বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি দিল্লি।

এদিকে, ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও শেখ হাসিনার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে কথা বলেছেন। কংগ্রেসের সূত্র বলেছে, সংসদ অধিবেশনের ফাঁকে জয়শঙ্কর ও রাহুল গান্ধীর মাঝে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীলতার ঘটনায় বাংলাদেশের সাথে ভারতের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের ফিল্ড কমান্ডারদের স্থলভাগে অবস্থান নেওয়ার পাশাপাশি যেকোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দিল্লি।

এছাড়া ভারতীয় রেলওয়ে বাংলাদেশে চলাচল করা সব ট্রেনের যাত্রা বাতিল করেছে। দেশটির বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ঢাকায় তাদের দুটি ফ্লাইটের চলাচল স্থগিত করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি