খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আজ বাংলাদেশ-ভারত মহারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ণ
আজ বাংলাদেশ-ভারত মহারণ

ভারত-বাংলাদেশ মানেই এখন চরম লড়াইয়ের আভাস। যদিও ভারতের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স উপভোগ করেছে ক্রিকেট ভক্তরা। তেমনই এক লড়াইয়ে আজ (শনিবার) রাতে রোহিত শর্মাদের মোকাবিলা করবে শান্ত-সাকিবরা।

গ্রুপপর্বে চার ম্যাচে তিন জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সুপার এইটে কোয়ালিফাই করে বাংলাদেশ। যদিও সুপার এইটের শুরুটা ভালো হয়নি শান্তদের। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে গেছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামছে টাইগাররা। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

টাইগারদের জন্য এই ম্যাচটা কার্যত বাঁচা-মরার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সংবাদ সম্মেলনে পেসার তাসকিন আহমেদও জানিয়েছেন নিজেদের জয়ের প্রত্যাশার কথা। আশা রাখছেন এখনো শেষ হয়নি সেমি-ফাইনাল খেলার স্বপ্ন।

ভারতের বিপক্ষে স্পেশালি। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক কিছু হবে।’

‘অ্যান্টিগা ও বার্বাডোস। এই দুইটা ভেন্যুর উইকেট কিন্তু ভালো। এ ছাড়া অন্য ভেন্যু ও ইউএসএতে সব টিমের ব্যাটারা কম বেশী স্ট্রাগল করেছে। আমরা এর থেকে ব্যাটার ব্যাট করতে পারি, কিন্তু দুর্ভাগ্য যে পারিনি। পারিনাই এটা বলে লাভও নেই যেহেতু পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করতে হবে কারণ ইন্ডিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের সঙ্গে খেলতে হলে আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে।’- আরও যোগ করেন এই পেসার।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে তারা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে ভারতীয় কোচ বিক্রম রাঠোর বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তাদের স্পিন বোলিংয়ে দক্ষ অনেকেই আছে যারা এই কন্ডিশনে অনেক ভালো করে। স্পিনারদের জন্য উইকেটে সহায়তা থাকায় তারা সুবিধা পায় এবং তাদের দলে স্পিনারও অনেক। এই ফরম্যাটে প্রতিটি দল কঠিন প্রতিপক্ষ। আমি বিশ্বাস করি টি-টোয়েন্টিতে সহজ ম্যাচ বলে কিছু নেই।’

কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে ভারত স্পিন নির্ভর একাদশ গঠন করবে বিক্রমের কথায় স্পষ্ট, ‘এই কন্ডিশন আমাদের সাথেও মানানসই, কারণ আমরা একাদশে ২-৩ জন স্পিনার রাখতে পারি। তাই আমি নিজেদের দলকেই সেরা ভাবি। এটাই আমাদের শক্তি।’

এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু’দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা টিম টাইগার্সের।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি