খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

খেলাধুলা মনকে সতেজ করেঃ ইঞ্জি: মোহাম্মদ হোসাইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ
খেলাধুলা মনকে সতেজ করেঃ ইঞ্জি: মোহাম্মদ হোসাইন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টারের চেয়ারম্যান, ইঞ্জি: মোহাম্মদ হোসাইন বলেছেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ করে। সজীব করে। যারা খেলার সঙ্গে যুক্ত তারা কখনো মাদক গ্রহণ করে না। সুন্দর জাতি গঠনে এই ক্রীড়া মনষ্ক তরুণ সমাজ আমাদের খুবই প্রয়োজন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টারের চেয়ারম্যান, ইঞ্জি: মোহাম্মদ হোসাইন মঙ্গলবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজার সংগ্লন্ন মাঠে ফূটবল  টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। 

আজ (১৮ জুন) বিকাল ৫ টায় রাজারগাঁও বাজার সংগ্লন্ন মাঠে উদয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

উদয়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহপরান গাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসাদ হোসেন শাকীবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উত্তরা রোটারি ক্লাবের সাবেক সভাপতি সুরাইয়া তালুকদার, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোহাম্মদ খসরু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী আবুল কালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উদয়নের স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক মো: ইমন, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি: নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ সম্পাদক কামাল আহমেদ, আওয়ামী লীগ নেতা জাকীর হাজারী, রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, উদয়ন সমাজকল্যাণের সাবেক সাধারণ সম্পাদক তানজীল, সাবেক সভাপতি তানভীর, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জাকীর হোসেন, বর্তমান সভাপতি সৌরভ হোসেন জাকারীয়া,সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।

এছাড়াও বেলা ১২ টায় আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজে হাজীগঞ্জ এবং শাহরাস্তির দুই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি