খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৭ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ণ
৭ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

শোকে বিহ্বল একটি পরিবার। মাত্র ৭ ঘন্টার ব্যবধানে পরিবারের দুই সদস্য মৃত্যুবরণ করায় হঠাৎ বিপর্য য় নেমে এসেছে তাদের জীবনে। তারা কেউ অসুস্থ ছিলেন না। ঘটনাটি  লালমনিহাটের পাটগ্রামে। প্রথমে স্বামীর মৃত্যু হয় এর সাত ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী। পরে তাদের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়।

শনিবার (১৫ জুন) ভোর ৪টায় মারা যান উপজেলার বাউড়া ইউনিয়রের রসুলপুর গ্রামের হাসান আলী। এ ঘটনার সাত ঘণ্টা পর বেলা ১১টার দিকে মারা যান তার স্ত্রী মঞ্জু আরা বেগম।

হাসান আলী ও মঞ্জু আরা বেগম দম্পতির তিন মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আরেক এক মেয়ে স্থানীয় সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, হাসান আলী পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো বাজার থেকে রাতে বাড়ি ফেরেন। ভোর ৪টার দিকে আম খান। এর কিছুক্ষণ পর স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হাসান আলী। স্বামীর শোকে মঞ্জু আরা বেগম ভোর থেকেই কান্না করছিলেন। বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় বাউড়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, হাসান আলী ও তার স্ত্রী মঞ্জু আরা বেগম একে অপরকে খুবই ভালোবাসতেন। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে পারেননি মঞ্জু আরা। স্বামী- স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সাহেব হোসেন বলেন, হাসান আলী একজন সাদামনের মানুষ ছিলেন। আমার জীবনে এমন মৃত্যু দেখিনি। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল ইসলাম মিরন বলেন, এ ঘটনায় আমরা সবাই শোকাহত।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি