খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সহজপথে বাংলাদেশের সুপার এইটের যাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
সহজপথে বাংলাদেশের সুপার এইটের যাত্রা

নেপালের বিদায় হয়েছে অনেকটা নাটকীয় কায়দায়। তাতেই বাংলাদেশের সুপার এইটের যাত্রাপথ অনেকটা মসৃন হয়েছে। ১ রানের হারে স্বপ্ন ভেঙেছে নেপালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ হাসি হাসা হয়নি রোহিত পোডেল-স্বন্দীপ লামিচানের। দুর্ভাগ্যের এই হারে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট থাকবে ৩। যেখানে আগেই ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। 

নেপালের বিদায় হলেও গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি। বিদায় নিয়ে নেপাল হয়েছে শ্রীলঙ্কার সঙ্গী। আর দক্ষিণ আফ্রিকা আগেই গিয়েছে সুপার এইটে। এবার সুপার এইটে ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে।

বাংলাদেশের জন্য সমীকরণ এক্ষেত্রে সহজ। নেপালের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের। এক্ষেত্রে কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।

তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে কিছুটা গাণিতিক হিসাব সামনে আসবে। এইক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা।

যদিও আপাতত রানরেটের হিসেবে বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই আছে। টাইগারদের রানরেট এখন ০.৪৭৮। নেদারল্যান্ডসের রানরেট -০.৪০৮। শেষ ম্যাচে তাই নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে বা বাংলাদেশকে হারতে হবে বড় ব্যবধানে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি