খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শরিয়াহ’ ব্যাংকে আমানতের চেয়ে বিনিয়োগ ৯ গুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
শরিয়াহ’ ব্যাংকে আমানতের চেয়ে বিনিয়োগ ৯ গুণ

ইসলামি ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে এসব ব্যাংকে আমানত বেড়েছে ৪৪৯ কোটি টাকা। এর বিপরীতে বিনিয়োগ বা ঋণ বেড়েছে ৪ হাজার ৩০২ কোটি টাকা। গত মার্চ মাসে যে পরিমাণ আমানত এসেছে, তার চেয়ে সাড়ে ৯ গুণ বেশি ঋণ বিতরণ বা বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে আমানত ও ঋণের এ চিত্র পাওয়া গেছে।

 

গত ফেব্রুয়ারি মাসে ইসলামি ধারার ব্যাংকগুলোয় আমানত ছিল ৩ লাখ ৮০ হাজার ৬৬ কোটি টাকা, যা মার্চে বেড়ে হয় ৩ লাখ ৮০ হাজার ৫১৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতে এসব ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৫৫ হাজার ৫২৫ কোটি টাকা, মার্চে যা বেড়ে হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৮২৭ কোটি টাকা।

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক বা ইসলামি ধারার ব্যাংক রয়েছে ১০টি। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ব্যাংক খাতের মোট আমানতের ২৩ দশমিক ৬১ শতাংশ ছিল ইসলামি ব্যাংকগুলোয়, যা মার্চে কমে হয়েছে ২৩ দশমিক ৪৪ শতাংশ। ফেব্রুয়ারিতে ব্যাংক খাতের ঋণের ২৪ দশমিক ৯৭ শতাংশ ছিল ইসলামি ব্যাংকগুলোয়, যা মার্চে ছিল ২৪ দশমিক ৮৬ শতাংশ।

 

মার্চে ইসলামি ব্যাংকগুলোর শাখা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৭৪টি। এর মধ্যে ইসলামী ব্যাংকের ৩৯৪টি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১৯টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০৫টি, এসআইবিএলের ১৭৯টি, এক্সিম ব্যাংকের ১৫১টি, শাহ্জালাল ব্যাংকের ১৪০টি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৮টি, ইউনিয়ন ব্যাংকের ১১৪টি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০১টি ও আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৩টি শাখা আছে।

 

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি