আজ দরবৃদ্ধির শীর্ষে সমতা লেদার
দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স। সমতা লেদারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ দশমিক ৬৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে ৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ইউনিলিভার, লিগ্যাসি ফুটওয়্যার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।






আপনার মতামত লিখুন