খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টানা তিন জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ণ
টানা তিন জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে অস্ট্রেলিয়া

নামিবিয়াকে ৯ উইকেটে হারালো অস্ট্রেলিয়া এরইমধ্যে দিয়ে বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই জয়ের স্বাধ পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। টানা তিন জয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬, রানরেটও বেশ ভালো (৩.৫৮)। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্কটল্যান্ড। নামিবিয়া ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। আর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। সুপার এইটে যাওয়াটা বেশ কঠিন হবে ইংল্যান্ডের জন্য।

 

বুধবার (১২ ই জুন) ‘বি’ গ্রুপের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে অজিরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।

 

লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া হয়ে দুর্দান্ত শুরু করেন ডেভিড ওয়র্নার। তবে ৮ বলে ২০ রান করে উইসের বলে আউট হন তিনি। কিন্তু আরেক ওপেনার ট্রাভিস হেড ১৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর তিনে নামা মার্শ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

 

এর আগে মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা নবম সর্বনিম্ন স্কোর। এদিন অস্ট্রেলিয়া হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই লেগি। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড ও স্টয়নিস। প্যাট কামিন্স ও এলিস পেয়েছেন একটি করে উইকেট।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি