ইয়েমেনে লোহিত সাগরে নৌকাডুবে নিহত ৩৮
ইয়েমেনের লোহিত সাগরে নৌকাডুবে ৩৮ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। স্থানীয় সময় সোমবার (১০ জুন) উপকূলবর্তী এডেন শহরে এ নৌকাডুবির ঘটনা ঘটে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।
সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের বন্দর শহর এডেনে নৌকা যাচ্ছিল। নৌকাটি শাবওয়া প্রশাসনিক অঞ্চলে পৌঁছানোর আগেই ডুবে যায়। এতে ৩৮ জন নিহত হয়। ৭৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা নিখোঁজ রয়েছে।
জানা গেছে, এরা সবাই ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়ার বাসিন্দা ছিলেন। সোমবার পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে যাওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে।






আপনার মতামত লিখুন