প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরা ঘর পাবে
ঘূর্ণিঝড় রিমাল ও প্রাকৃতিক দুর্যোগের গৃহহারা ক্ষতিগ্রস্তরা ঘর পাবে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের তালিকা করা হচ্ছে। আমরা তাদের পাশে আছি। আজ মঙ্গলবার (১১ জুন) সকালে গণভবনে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে এসব কখা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, আওয়ামী লীগকে আবারও বিশ্বাস করে ভোট দিয়ে ক্ষমতা এনেছে তাদের ভাগ্য পরিবর্তন করা আমাদের দায়িত্ব ও লক্ষ্য।
প্রধানমন্ত্রী এসময় আরও বলেন দেশের ৭০টি উপজেলার ১৮,৫৬৬ টি পরিবার আজ জমিসহ ঘর পাচ্ছেন। এর মাধ্যমে ৫৮টি জেলার ৪৬৪ টি উপজেলার মানুষ সম্পূর্ণরূপে গৃহহীন মুক্ত হল।
বৈশ্বিক বাস্তবতায় অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার আহবান জানান প্রধানমন্ত্রী।






আপনার মতামত লিখুন