সিলেটে টিলা ধসে ৩ জন মাটির নিচে
সিলেটে সিসিকের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটির নিচে চাপা পড়েছেন। সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ দুর্ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের জীবিত উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
ফায়ার সার্র্ভিস জানায়, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩ জন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।






আপনার মতামত লিখুন