ঢাকায় আসছেন অভিনেতা অর্জুন রামপাল
আগামী ৭ই জুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। আজ বৃহস্পতিবার অভিনেতার এক ভিডিও বার্তায় এ তথ্য জানা গেছে।
অর্জুন রামপাল বলেন, হাই ঢাকা, আমি অর্জুন রামপাল। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৭ই জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।
জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই বলিউড তারকা।






আপনার মতামত লিখুন