খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে নামিবিয়ার জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
রোমাঞ্চকর ম্যাচে নামিবিয়ার জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বি গ্রুপের খেলায় সুপার ওভারের রোমাঞ্চে ওমানকে ১১ রানে হারিয়েছে নামিবিয়া। ইনিংস যত এগিয়েছে, ততই ভর করেছে শঙ্কা। শেষ ওভারে মাহেরান খানের দুর্দান্ত বোলিংয়ে বদলে যায় ম্যাচের ভাগ্য। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ডেভিড ওয়াইজের অলরাউন্ড নৈপুন্যে সহজেই জয় পায় নামিবিয়া।

 

সোমবার কিংসটন ওভালে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান করে অরআউট হয় ওমান। জবাবে ব্যাটে নেমে পুরো ২০ ওভার খেলে ৬ উইকেট ১০৯ রানে থামে নামিবিয়াও। এরপর সুপার ওভারে আগে ব্যাট করে ২১ রান তোলেন নামিবিয়ার দুই ব্যাটার ডেভিড উইসি ও ইরাসমাস। জবাবে ওমান তুলতে পারে কেবল ১০ রান।

 

আগে ব্যাটে নেমে আজ ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে ওমান। প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নেন ট্রাম্পেলান। এই ঝকি সামলে উঠতে না উঠতেই তৃতীয় ওভারে আবারো উইকেট হারায় ওমান। এবারো উইকেট নেন সেই ট্রাম্পেলান।

 

এরপর ২৭ রানের একটি জুটি গড়েন জিশান ও খালিদ কাইল। ২২ রান করা জিসানকে ফিরিয়ে জুটি ভাঙেন ডেভিড উইসি। পঞ্চম উইকেট জুটিতে আসে আরও ৩১ রান। এরপর আর কোনো জুটিই বড় হয়নি।

 

শেষদিকে শাকিল আহমেদের ১১ রানে ভর করে ১৯ ওভার ৪ বলে ১০৯ রান তুলে অলআউট হয় ওমান। ট্রাম্পেলিন ২১ রানে চার উইকেট আর উইসি ২৮ রানে নেন তিনটি উইকেট।

 

ওপেনার মাইকেল ভেনকে প্রথম ওভারেই সাজঘরের পথ দেখান বিলাল খান। এরপর জুটি গড়েন নিকোলাস ডাভিন ও জন ফ্রাইলিংক। এই জুটি ভাঙে নবম ওভারে। তবে দীর্ঘ সময় ব্যাট করেও রানের চাকা সচল রাখতে পারেননি দুজন। ডাভিন ৩১ বলে ২৪ রান করে ফেরার সময় নামিবিয়ার সংগ্রহ ছিল ৪২। অধিনায়ক এরাসমাস ১৬ বলে করেন ১৩ রান। জেজ স্মিট ১২ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে অপরপ্রান্ত আগলে রাখেন ফ্রাইলিংক।

 

শেষ ৩ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১৮ রান। শেষ ওভারে এই সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৫ রানের। মেহরান খান প্রথম বলে উইকেট নেওয়ার পর দ্বিতীয় বল দেন ডট। তৃতীয় বলে আবার উইকেট। চতুর্থ বলে আসে ২ রান। শেষ বলে দরকার চিল ২ রানের। তবে ক্রুগার এক নিতে সক্ষম হন ওমানের উইকেটকিপারের ভুলে। তাতে ম্যাচ টাই হয়, গড়ায় সুপারওভারে।

 

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি