আজ রিমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এমএম ইমরুল কায়েস তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার প্রধানের আগমনকে ঘিরে ক্ষতিগ্রস্থ এলাকায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে।
এদিকে, প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ২৬ কোটি টাকার এবং মৎস্য খাতে ২৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে পটুয়াখালীতে এ পর্যন্ত ৩,২৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২৩৫টি বাড়ি সম্পূর্ণ এবং ১,৮৬৫টি আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে সূত্র জানিয়েছে।






আপনার মতামত লিখুন